ভাষা শহীদদের প্রতি আইইবি`র শ্রদ্ধা
দেশের প্রাচীন পেশাজীবি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের নেতৃবৃন্দ বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রকৌশলীদের সর্ববৃহৎ প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)`র পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
০১:৩৬ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার